শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম ডিপার্টমেন্টে আলো ছড়ানােই যার কাজ

ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম ডিপার্টমেন্টে আলো ছড়ানােই যার কাজ

হবিগঞ্জ জেলার অন্যতম গুরুত্বপূর্ণ স্থান শায়েস্তাগঞ্জ। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হিসেবে সম্প্রতি যোগদান করেন মোহাম্মদ মাইনুল ইসলাম। তার যোগদানের পরই পাল্টে যাচ্ছে এই জেলার গুরুগুরুত্বপূর্ণ স্থানের চিত্র।

জানা যায়, শায়েস্তাগঞ্জের নতুন ব্রিজ এলাকার সৌন্দর্যবর্ধনে নানা ভুমিকা রেখে পুরো জেলায় আলোচনায় আসেন ওসি মাইনুল ইসলাম। এর আগে তিনি খাটিহাতি হাইওয়ে থানায় কর্মরত থাকা অবস্থায় বিশ্বরোড শতভাগ চাঁদাবাজ মুক্ত ও অবৈধ বিলবোর্ড অপসারণ করে প্রশংসায় ভাসেন।

ওসি মাইনুলের বর্তমান কর্মস্থল শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায়। ১৯ ফেব্রুয়ারি ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোল চত্বর পয়েন্ট এলাকার ঝুঁকিপূর্ণ গর্তগুলো ইট দিয়ে ভরাট করে দিলেন ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম।

জানা গেছে, সড়কে দীর্ঘদিন ধরে গর্তগুলো থাকায় ঝুঁকি নিয়ে গাড়িগুলো চলাচল করে আসছিল। এ অবস্থায় প্রায়ই দুর্ঘটনা ঘটছিল। বিষয়টি নজরে আসে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইনুল ইসলামের। তিনি (ওসি) বিষয়টি হবিগঞ্জ সওজ কর্তৃপক্ষকে জানান।

সওজের পক্ষ থেকে তাকে (ওসি) জানানো হয় বরাদ্দ সাপেক্ষে সংস্কার করানো হবে। কিন্তু বরাদ্দ না আশায় সংস্কার হচ্ছিল না।

অবশেষে ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম উদ্যোগ নিয়ে ব্রিকস ফিল্ড থেকে ইটের গুঁড়া ক্রয় করে গর্তগুলো ভরাট করান। এ উদ্যোগের প্রশংসা করেছেন তৃণমূল লোকেরা।

ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম বলেন, নতুন ব্রিজ এলাকার সড়কে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় গাড়িগুলো ঝুঁকি নিয়ে চলাচল করতে দেখে উদ্যোগ নিয়েছি। ইট নিয়ে এসে ভরাট করে দিয়েছি গর্তগুলো। এতে অত্যন্ত ভালো লেগেছে। আমার দায়িত্ব নিরাপত্তা দেওয়া। গর্ত ভরাটের দায়িত্ব না থাকলেও বসে থাকতে পারিনি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD