সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
জামালপুরে করোনা স্কুলে ক্লাস চালু করার অপরাধে সৃষ্টি স্কুল এন্ড কলেজকে অর্থ জরিমানা

জামালপুরে করোনা স্কুলে ক্লাস চালু করার অপরাধে সৃষ্টি স্কুল এন্ড কলেজকে অর্থ জরিমানা

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

করোনা মহামারি চলমান পরিস্থিতিতে সরকারি নির্দেশনা অমান্য করে স্কুল খোলা রেখে ক্লাস চালু রাখায় জামালপুরে সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

১৫ মার্চ ,সোমবার সকালে শহরের সরকারী আশেক মাহমুদ কলেজ মোড় সংলগ্ন রোডের এই স্কুলকে ৬৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ম্যাজিস্ট্যাট ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমীন।

তিনি জানান, করোনা পরিস্থিতির নেতিবাচক প্রভাব এড়াতে সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন। সরকারি এই নির্দেশনা অমান্য করে জামালপুর শহরে গোপনে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস হচ্ছে, এমন খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এতে স্কুল খোলা রেখে ক্লাস করানোর দায়ে সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজকে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর আওতায় ৬৫ হাজার টাকা জরিমানা করে জরিমানার সমস্ত টাকা আদায় করা হয়। তিনি আরও জানান , ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD