শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
তথ্য মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন

তথ্য মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন

ফাইল ছবি

নিউজ পেস্কঃ
তথ্য মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নাম হয়েছে ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়’। ইংরেজিতে ‘Ministry of Information and Broadcasting’।

বাংলাদেশের সংবিধানের ৫৫(৬) ধারায় দেয়া ক্ষমতা বলে রাষ্ট্রপতি ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ সংশোধনের মাধ্যমে তথ্য মন্ত্রণালয়ের নামে এই পরিবর্তন এনেছেন বলে সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে জানানো হয়েছে। একইসঙ্গে প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশিত হয়েছে।

তথ্য মন্ত্রণালয় থেকে জানা গেছে, তথ্য মন্ত্রণালয় যে কাজ করে নামে এর পুরো প্রতিফলন নেই। তথ্য মন্ত্রণালয়ের কার্যপরিধিতে তথ্য ছাড়াও একটি বড় অংশজুড়ে রয়েছে ইলেকট্রনিক ও প্রিন্ট গণমাধ্যম সংক্রান্ত কার্যাবলি। তাই নামে ‘সম্প্রচার’ শব্দটি যুক্ত করার উদ্যোগ নেয়া হয়।

গত ১ মার্চ তথ্যমন্ত্রী হাছান মাহমুদ সাংবাদিকদের বলেছিলেন, স্বাধীনতার পর তথ্য মন্ত্রণালয়ের নাম ছিল ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।’ এখন আবার সেই নামে ফিরে যাওয়ার একটি প্রস্তাব দেয়া হয়েছে।

তিনি বলেন, ‘সম্প্রচারের বিষয়টি এ মন্ত্রণালয়ই দেখে। এখন যেমন তথ্য মন্ত্রণালয়, তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় আছে, এতে করে হচ্ছে কী, নানা রকমের জটিলতা তৈরি হচ্ছে। এক মন্ত্রণালয়ের চিঠি অন্য মন্ত্রণালয়ে চলে যাচ্ছে। আগে সম্প্রচারের বিষয়টি সীমিত ছিল, এখন সম্প্রচারের বিষয়টি ব্যাপক। টেলিভিশন-রেডিও-অনলাইনসহ নানাভাবে সম্প্রচার হচ্ছে। সে কারণে এ নাম পরিবর্তনের উদ্যোগ নেয়া হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD