শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ইতিহাসের অংশ হচ্ছে ঘোড়াশাল অভ‍্যন্তরীণ নৌপথ ভারতে প্রথম খাদ‍্যপণ‍্য রপ্তানি

ইতিহাসের অংশ হচ্ছে ঘোড়াশাল অভ‍্যন্তরীণ নৌপথ ভারতে প্রথম খাদ‍্যপণ‍্য রপ্তানি

নিউজ ডেস্কঃ

অভ‍্যন্তরীণ নৌপথে দেশের খাদ‍্যপণ‍্য এই প্রথম রপ্তানি হতে যাচ্ছে। মঙ্গলবার ঘোড়াশাল অভ‍্যন্তরীণ নৌবন্দরে প্রাণ ইন্ডাস্ট্রিজ পার্ক থেকে ভারতের উদ্দেশে বেসরকারি জাহাজ আলিফ লাম মীম-৩ জাহাজটি
ছেড়ে যাবে।

বাংলাদেশ অভ‍্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিত্র) নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল
নৌবন্দর থেকে খাদ‍্য পণ‍্যবাহী জাহাজ দুপুরের দিকে ছেড়ে যাওয়ার কথা রয়েছে । এর আগে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এ কার্যক্রমের উদ্বোধন করবেন। প্রাণ ইন্ডাস্ট্রিজ পার্ক থেকে পণ‍্যসমূহ ভারতের কলকাতার উদ্দেশে ছেড়ে যাওয়া জাহাজে লোড হচ্ছে।

উল্লেখ্য, প্রাণ গ্রুফ অফ কোম্পানির ফ্রুট ড্রিংকস এই পথে পণ‍্য রপ্তানি করছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, ভারতে বাংলাদেশ থেকে বিভিন্ন পণ‍্য সমুদ্র ও স্থলপথে রপ্তানি হচ্ছে অনেক বছর থেকে। কিন্তু অভ‍্যন্তরীণ নৌপথে খাদ‍্যপণ‍্য রপ্তানির ঘটনা এই প্রথম। বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক প্রতিদিনের সংবাদকে জানান, ভারতে স্থল ও সমুদ্র পথে পণ‍্য রপ্তানি হচ্ছে। তবে অভ‍্যন্তরিণ নৌপথে খাদ‍্যপণ‍্য রপ্তানির নজির এই প‍্রথম। এই পথে পণ‍্য রপ্তানিতে সমুদ্র ও সড়ক পথের তুলনায় অনেক সাশ্রয়ী হবে। এই পথে খাদ‍্য রপ্তানির ফলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যের ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হবে বলে জানান সংস্থার চেয়ারম্যান।

প্রাণ কোম্পানির প্রতিনিধি বাংলার চোখ সংবাদকে জানান, ভারতের উদ্দেশে ছেড়ে যাওয়া পণ‍্যবাহী জাহাজে ৪০ হাজার কার্টুন খাদ‍্যপণ‍্য পাঠানো হচ্ছে। এটিই প্রথম চালান। পর্যায়ক্রমে জাহাজের সংখ‍্যা বাড়ানো হবে। প্রতিটি কার্টুনে ৭২টি করে প‍্যাকেট রয়েছে।

প্রাপ্ত তথ‍্যমতে, অভ‍্যন্তরীণ নৌপথে পণ‍্য পরিবহনের মাধ‍্যমে খরচ কমবে সড়ক ও সমুদ্র পথের চেয়ে ৩৫
শতাংশ। তবে সময় সাশ্রয়ী হবে না। সড়ক ও সমুদ্র পথের মতো ভারতের কলকাতায় পণ‍্য পৌঁছাতে নৌপথে চার দিন সময় লাগে।

নৌপথে পণ‍্যবাহী জাহাজগুলো ঢাকা দিয়ে চাঁদপুর-বরিশাল-সাতক্ষীরার শ‍্যামনগর উপজেলার আংটিহারা
দিয়ে ভারতে পণ‍্যবাণী জাহাজ ভারতে প্রবেশ করে কলকাতায় পৌঁছাবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD