শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষ

নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষ

ছবি: সংগৃহীত
সিউজ ডেস্কঃ

নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতি এবং করোনা মহামারি পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগে গত বছরের জুলাই থেকেই দেশজুড়ে বিক্ষোভ-প্রতিবাদ চলছে। একই সঙ্গে দীর্ঘ সময় ধরে চলা কঠোর লকডাউনেরও বিরোধিতা করছে সাধারণ মানুষ।

ইসরায়েলি দৈনিক হারিজের এক প্রতিবেদনে বলা হয়েছে, জেরুজালেমে অবস্থিত প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকারি বাসভবনের বাইরে প্রায় ২০ হাজার মানুষ বিক্ষোভ করেছে। গত কয়েক মাসের মধ্যে এটাই সবচেয়ে বড় বিক্ষোভ।

পতাকা নাড়িয়ে, স্লোগান দিচ্ছিল বিক্ষোভকারীরা। এ সময় ‘বিবি (নেতানিয়াহুর ডাক নাম বিবি) বাড়ি ফিরে যাও বলে স্লোগান দিতে দেখা গেছে বিক্ষোভকারীদের।

এক বিক্ষোভকারী বলেন, সে (নেতানিয়াহু) ক্ষমতা না ছাড়া পর্যন্ত আমরা বিক্ষোভ করে যাব। নেতানিয়াহু প্রায় ১২ বছর ধরে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা দখল করে রেখেছেন। আগামী নির্বাচনেও তিনি জয়ী হবেন বলে আশাবাদী। মঙ্গলবার দেশটির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

আর দু’দিন পরেই ইসরায়েলের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যেই দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে হাজার হাজার ইসরায়েলি। দুই বছরের কম সময়ের মধ্যেই দেশটিতে আবারও সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নেতানিয়াহুই প্রথম কোনো ইসরায়েলি প্রধানমন্ত্রী যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সাধারণ মানুষ বিক্ষোভ করছে। গত বছর তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে তিনটি অভিযোগ আনা হয়। তবে বরাবরই তিনি সব ধরনের অভিযোগ অস্বীকার করে আসছেন। তবে এসব অভিযোগ প্রমাণিত হলে তিনি পদত্যাগ করতে বাধ্য হবেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD