মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
আজ বিশ্ব আবহাওয়া

আজ বিশ্ব আবহাওয়া

ছবি: সংগৃহীত
নিইজ ডেস্কঃ
বাংলাদেশসহ বিশ্ব আবহাওয়া সংস্থার ১৯১ টি সদস্য দেশ ও স্বায়ত্তশাসিত অঞ্চলসমূহ প্রতিবছর আবহাওয়া ও জলবায়ুর গুরুত্বকে তুলে ধরার লক্ষ্যে বিশেষ মর্যাদায় ২৩ মার্চ বিশ্ব আবহাওয়া দিবস পালন করে আসছে।

বিশ্ব আবহাওয়া সংস্থা প্রতিবছর দিবসটি পালনের জন্য বাস্তব ও সময়োপযোগী একটি প্রতিপাদ্য বিষয় নির্বাচন করে থাকে। এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘সমুদ্র আমাদের জলবায়ু ও আবহাওয়া।’

পৃথিবীর আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনে সমুদ্র অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে ভূমিকা রাখে। মানবসৃষ্ট বিভিন্ন কর্মকা-ের ফলে উৎপন্ন অতিরিক্ত তাপ প্রশমন, সামুদ্রিক ঝড় ও জলোচ্ছ্বাসসহ দৈনন্দিন আবহাওয়া পরিবর্তনে এর প্রভাব এবং আবহাওয়া ও জলবায়ুর পূর্বাভাস প্রদানে সমুদ্রের প্রভাবের বিষয়টিকে আরও গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে এবারের প্রতিপাদ্য বিষয়টিতে সমুদ্রকে প্রাধান্য দেয়া হয়েছে। একই সঙ্গে জাতিসংঘ ২০২১-২০৩০ পর্যন্ত সময়কে সমুদ্র দশক হিসেবে ঘোষণা করেছে।

বিশ্ব আবহাওয়া দিবস ২০২১ উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ আবু হেনা মোস্তফা কামাল, এনডিসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের সদর দফতরসহ গুরুত্ব অনুযায়ী দেশের বিভিন্ন শাখা অফিসে দিবসটি সীমিত আকারে পালনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।

এ অধিদফতরের প্রধান কার্যালয়ে আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন যন্ত্রপাতি ও প্রামাণ্যচিত্র স্বাস্থ্যবিধি মেনে বিকেল ৩ ঘটিকা থেকে বিকেল ৫ ঘটিকা পর্যন্ত জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে।

আবহাওয়া অধিদফতরের মূল গেটসহ অফিস চত্বর বিভিন্ন রকমের আলোর মাধ্যমে সজ্জিত করা হবে। আবহাওয়া অধিদফতরের কর্মকর্তা পরিষদ কর্তৃক একটি টেকনিক্যাল সেশনের আয়োজন করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD