শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
ভুটানের প্রধানমন্ত্রী ঢাকায়

ভুটানের প্রধানমন্ত্রী ঢাকায়

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্কঃ
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর আয়োজনে যোগ দিতে তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং।এটি প্রধানমন্ত্রী হিসেবে তার দ্বিতীয় বাংলাদেশ সফর।

মঙ্গলবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে তিনি হযরত শাহজালাল (রহ.) বিমানবন্দরে পৌঁছান। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় তাকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ভুটানের প্রধানমন্ত্রীর সম্মানে ২১টি গান স্যালুটসহ গার্ড অব অনার প্রদান করা হয়।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, এ সফরে দুই দেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক সই হওয়ারও কথা রয়েছে। ভুটানের প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে দেশটির রয়্যাল একাডেমি অব পারফর্মিং আর্টসের (রাপা) ২২ জন শিল্পী এবং চারজন সাংবাদিক গত ১৯ মার্চ ঢাকায় এসেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রটোকল আমানুর রহমান জানান, ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন। এছাড়াও তার বাংলাদেশ সফরের সময় দুই দেশের দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD