শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
সুদান পুলিশ ও এল ফাশের বিশ্ববিদ্যালয় কর্তৃক ব্যানএফপিইউ কমান্ডার মোহাম্মদ আব্দুল হালিমকে প্রশংসা সার্টিফিকেট প্রদান

সুদান পুলিশ ও এল ফাশের বিশ্ববিদ্যালয় কর্তৃক ব্যানএফপিইউ কমান্ডার মোহাম্মদ আব্দুল হালিমকে প্রশংসা সার্টিফিকেট প্রদান

সুদানের উনামিড শান্তিরক্ষা মিশনে উত্তর দারফুরের পুলিশ প্রধানের কাছ থেকে কাজের স্বীকৃতি স্বরুপ সার্টিফিকেট পেয়ে রেকর্ড করেছেন বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের কমান্ডার মোহাম্মদ আব্দুল হালিম। তিনি আজ সুদানিজ সময় সকাল ১০ টায় উত্তর দারফুর পুলিশ কমিশনারের পক্ষে কর্নেল আমির ইব্রাহিম আব্দু আলসাদিনের কাছ থেকে এল ফাশের এলাকায় আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশ পুলিশের বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নে এই সার্টিফিকেট প্রাপ্ত হন। ২০১৯ সালে নভেম্বর মাসে ব্যানএফপিইউ কমান্ডারের নের্তৃত্বে ২৯ জন নারী সদস্যসহ ১৪০ জন উনামিড মিশনের দারফুর প্রদেশের নিয়ালা টিম সাইট সফলভাবে সুদান স্থানীয় সরকারের কাছে হস্তান্তর করে মিশন মেন্ডেট বাস্তবায়নে এল ফাশের লিজিস্টিক বেজে নিয়োজিত হয়। এল ফাশেরে চৌকষতার সাথে ডিউটি পালনের পাশা-পাশি কমান্ডারের নানামুখী আর্থ-সামাজিক উন্নয়ন মূলক কাজগুলো বেশ প্রশংসিত হয় এবং বাংলাদেশ সম্পর্কে আন্তর্জাতিক মহলে বেশ পরিচিতি বাড়ে। কমান্ডারের প্রচেষ্টায় এল ফাশের স্কুল, বিশ্ববিদ্যালয়ে জাতির পিতার পরিচিতি করার লক্ষ্যে বই বিতরণ, শিক্ষা উপকরণ বিতরণ, বৃক্ষ রোপণ করা সহ সুদান পুলিশকে বিভিন্ন সহায়তা প্রদান, সংশোধন কারাগারে জীবন মান উন্নয়নে বিভিন্ন আয়মূলক প্রশিক্ষন প্রদান বেশ সাড়া ফেলে। তার এই কাজের দরুন ইতোমধ্যে উনামিড পুলিশ কমিশনার কর্তৃক এর আগে ৭ বার বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কমান্ডারের স্বীকৃতি লাভ করেন। এই সকল কাজে সুদান উত্তর দারফুরের পুলিশের অনুমতি ও সহায়তা নিয়ে করা হয়।
গতকাল ১১ টায় এল ফাশের বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর হাফিজ আল সাঈদ ফয়সাল কর্তৃক মোহাম্মদ আব্দুল হালিম কে “সার্টিফিকেট অফ এপ্রিশিয়েশন” প্রদান করেন। ভারপ্রাপ্ত উপাচার্য ব্যানএফপিইউ কমান্ডারের মিশন মেন্ডেট বাস্তবায়নের পাশা-পাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ, বৃক্ষ রোপণসহ ব্যতিক্রমধর্মী উন্নয়নমূলক কাজের জন্য এই সার্টিফিকেট প্রদান করেন। এছাড়াও উল্লেখযোগ্য কাজ গুলো হল কোভিড নিয়ন্ত্রনে প্রচুর মাস্ক, পিপিই, হেন্ড স্যানিটাইজার বিতরণ, কোভিড নিয়ন্ত্রনে ক্যাম্পাসে ক্যাম্পেইন করা। কমান্ডার মোহাম্মদ আব্দুল হালিম বলেন এই মিশনে আমার ইচ্ছায় বঙ্গবন্ধু, বাংলাদেশ ও বাংলাদেশ পুলিশকে পরিচিতি করতেই আমি নানা ধরনের কার্যক্রম গ্রহণ করি। জাতির পিতার বাংলাদেশ এবং বাংলাদেশ পুলিশকে সুদানের জনগণ ও শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতেই মুজিব বর্ষে নানা ধরনের ডোনেশন প্রোগ্রামের আয়োজন করি, যা সুদান ও মিশন এরিয়ার সব দেশের কাছে প্রশংসিত হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD