শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
বিজয়নগর নিজের ঘরের সামনে বৃদ্ধার গলাকাটা লাশ

বিজয়নগর নিজের ঘরের সামনে বৃদ্ধার গলাকাটা লাশ

বিশেষ প্রতিনিধি।।

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চাঁনপুর গ্রামে নিচ ঘরের সামনে অফিয়া খাতুন (৬৫) নামে এক বৃদ্ধার গলাকাটা লাশ পাওয়া গেছে। শুক্রবার (০২ এপ্রিল) সকালে লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত অফিয়া খাতুন ওই গ্রামের মৃত আব্দুল হাসিমের স্ত্রী। অফিয়া খাতুনের কোন সন্তান নেই।

চাঁনপুর দক্ষিণপাড়া জামে মসজিদের মোয়াজ্জিন জানু মিয়া জানান, মসজিদের জন্য চাউল তুলতে সকাল সাড়ে সাতটারর দিকে অফিয়া খাতুনের বাড়িতে গিয়ে দেখি দরজার সামনে তাঁর রক্তমাখা লাশ পড়ে আছে। অফিয়া খাতুনের মামা মান্নাফ মৃর্ধাকে খবর দিলে তিনি পুলিশকে বিষয়টি অবহিত করেন।
পাহাড়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ খন্দকার জানান, অফিয়া খাতুনের কোনো শত্রু থাকার কথা না। কিন্তু কেন এই বয়সে ওনাকে এমন নির্মমভাবে হত্যা করা হবে বুঝতে পারছি না।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, অফিয়া খাতুনের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD