শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
সোমবার থেকে সারা দেশে এক সপ্তাহের জন্য লকডাউন : ওবায়দুল কাদের

সোমবার থেকে সারা দেশে এক সপ্তাহের জন্য লকডাউন : ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ

করোনা পরিস্থিতির ক্রম অবনতির কারণে আবারও লকডাউন ঘোষণা আসছে। সোমবার থেকে সাত দিনের জন্য এ সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে। এ তথ্য দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার সরকারি বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, কভিড-১৯ সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় আগামী সোমবার ৫ এপ্রিল থেকে সারা দেশে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করতে যাচ্ছে সরকার।

সম্প্রতি করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি রোধ করতে লকডাউনসহ ১২ দফা সুপারিশ করে স্বাস্থ্য অধিদপ্তর। সেখানে বলা হয়, সম্ভব হলে সম্পূর্ণ লকডাউনে যেতে হবে। না হলে অর্থনৈতিক কর্মকাণ্ডের সমন্বয় রেখে যেকোনো জনসমাগম বন্ধ করতে হবে।

এর আগে গত বছর মার্চে দেশে প্রথমবারের মতো লকডাউন ঘোষিত হয়। পাঁচ মাস পর আগস্টে সেই নিষেধাজ্ঞা শিথিল হয়।

২৪ ঘণ্টার হিসেবে শুক্রবার করোনা রোগী শনাক্তে দেশে নতুন রেকর্ড তৈরি হয়। ২৯ হাজার ৩৩৯টি নমুনা পরীক্ষা করে গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৮৩০ জন রোগী শনাক্ত হয়েছে। এর আগের দিনও শনাক্ত হয় ৬ হাজারের বেশি রোগী।

এ দিকে গত কয়েক দিনে মৃতের সংখ্যাও ঊর্ধ্বমুখী।

শুক্রবার নাগাদ দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬ লাখ ২৪ হাজার ৫৯৪ জন এবং মারা গেছে ৯ হাজার ১৫৫ জন।

আগামী সোমবার থেকে সারা দেশে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে সরকার। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ শনিবার গণমাধ্যমকে এ খবর জানিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD