মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক অঙ্গনে ব্রাহ্মণবাড়িয়ার রিদিতা ইসলাম শ্রেয়া পুরস্কৃত
এবার’র নোবেল পুরস্কার অনুষ্ঠান স্থগিত

এবার’র নোবেল পুরস্কার অনুষ্ঠান স্থগিত

নিডস আন্তর্জাতিক ডেস্ক:
প্রতিবছর সুইডেনের রাজধানী স্টোকহোমে অনাম্বর আয়োজনের মাধ্যমে বিজয়ীদের হাতে নোবেল পুরস্কার তুলে দেওয়া হয়। কিন্তু এবার করোনার কারণে সেই অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

তবে ভাচুয়ার্লি অনুষ্ঠান পরিচালনা করবে আয়োজক কমিটি। অনলাইনের মাধ্যমে বিজয়ীরা নিজ নিজ দেশ থেকে এতে অংশ নিবেন।

নোবেল পুরস্কার বিজয়ীদের সাধারণত ডিসেম্বর মাসে স্টোকহোমে পুরস্কার গ্রহণের জন্যে আমন্ত্রণ জানানো হয়। অনাম্বর অনুষ্ঠানের মাধ্যমে সুইডেনের রাজা বিজয়ীদের মাঝে মেডেল ও ডিপ্লোমা দিয়ে থাকেন।

তবে এ বছর করোনা মহামারির অবস্থা বিবেচনা করে মেডেল এবং ডিপ্লোমা বিজয়ীদের নিজ নিজ দেশে প্রেরণ করা হবে।

যা নোবেল প্রাইজের শুরুর পর থেকে এবারই প্রথম করা হচ্ছে। এর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪৪ সালে নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে ১৯৪৫ সালে অনুষ্ঠানের মাধ্যমে তা প্রদান করা হয়।

উল্লেখ্য, এ বছরের চিকিৎসা বিজ্ঞান, পদার্থ, রসায়ন, সাহিত্য, অর্থনীতি এবং শান্তিতে নোবেল প্রাইজ অক্টোবরের ৫ থেকে ১২ তারিখের মধ্যে ঘোষণা করা হবে বলে জানা গেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD