শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
আজ বেগম খালেদা জিয়ার জন্মদিন – প্রার্থনায় ভাসছে দল ও দেশপ্রেমীরা

আজ বেগম খালেদা জিয়ার জন্মদিন – প্রার্থনায় ভাসছে দল ও দেশপ্রেমীরা

লোকমান হোসেন পলা।।

বাংলাদেশর ইতিহাসে সাহসী এক নারী নেতৃত্বের নাম বেগম খালেদা জিয়া। আজ তার জন্মদিন। ১৯৪৫ সালের ১৫ আগস্ট জন্ম নেওয়া এই নেত্রী ছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, যিনি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে তিনবার এ পদে অধিষ্ঠিত হয়েছেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দেশের গণতান্ত্রিক অধিকার, বহুদলীয় রাজনীতি ও উন্নয়নের পথে নেতৃত্ব দিয়েছেন। তার তারুণ্য থেকে শুরু করে আজকের অবধি তিনি ছিলেন এবং আছেন সংগ্রামী, দৃঢ়প্রতিজ্ঞ এবং জনগণের আস্থার প্রতীক।
এ বছর জন্মদিন পালন হচ্ছে অন্যরকমভাবে—কেক কাটা কিংবা উৎসবের বদলে দেশের প্রতিটি প্রান্তে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন হয়েছে। নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১১টায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে দেশ ও জাতির মঙ্গল, শহীদদের আত্মার মাগফিরাত এবং অসুস্থ বেগম জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য প্রার্থনা করা হচ্ছে।
রাজনৈতিক অঙ্গনে তার সরাসরি উপস্থিতি না থাকলেও, আজকের দিনটি দলীয় নেতা-কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত স্মরণ করছে শ্রদ্ধা, ভালোবাসা আর প্রার্থনার মাধ্যমে। কারণ খালেদা জিয়া শুধু একজন রাজনীতিক নন—তিনি বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের জীবন্ত প্রতীক।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD