শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী আজ

শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী আজ

নিউজ ডেস্ক।।
আজ ৩০ মে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীরউত্তম)-এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রামের সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা কর্মকর্তার হাতে তিনি শহীদ হন। এ দিনটি স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো সারাদেশব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে।

শহীদ জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অন্যতম সেক্টর কমান্ডার এবং স্বাধীনতার ঘোষণা প্রদানকারী অন্যতম প্রধান ব্যক্তিত্ব। যুদ্ধোত্তর বাংলাদেশে তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক হিসেবে আত্মপ্রকাশ করেন এবং বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

বিএনপির পক্ষ থেকে আজ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল, আলোচনা সভা, রক্তদান কর্মসূচি এবং দুস্থদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়েছে। এছাড়াও নেতাকর্মীরা শহীদ জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন।
এ উপলক্ষে বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও পত্রিকায় শহীদ জিয়ার জীবনী ও অবদান নিয়ে বিশেষ আয়োজন প্রচারিত হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD