শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

শিরোনাম :
আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ
কিশোরগঞ্জে ল্যাম্বের আয়োজনে অসহায় পরিবার পেল করোনা সামগ্রী

কিশোরগঞ্জে ল্যাম্বের আয়োজনে অসহায় পরিবার পেল করোনা সামগ্রী

খাদেমুল মোরসালিন শাকীর,নীলফামারী প্রতিনিধি \

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ল্যাম্ব ‘শো’ প্রকল্পের আয়োজনে রণচন্ডি স্কুল ও কলেজ মাঠে ৯৮ জন অসহায় ও গরীব পরিবারের মাঝে করোনা সামগ্রী বিতরণ করা হয়।
সোমবার সকালে রণচন্ডি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান বিমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- ল্যাম্ব ‘শো’ প্রকল্পের উপজেলা টেকনিক্যাল কো-অর্ডিনেটর নজরুল ইসলাম,ফিল্ড কো-অর্ডিনেটর জহির উদ্দিন মাসুদ,দৈনিক যুগের আলো কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধি আব্দুর রউফ হায়দার প্রমূখ।
এসময় উপজেলা কো-অর্ডিনেটর নজরুল ইসলাম বলেন,গ্রামের অসহায় ও গরীব পরিবার গুলো নিজের স্বাস্থ্য সু-রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে না বলে আমরা তাদেরকে চিহ্নিত করে সহায়তা প্রদান করে থাকি। ল্যাম্ব ‘শো’ প্রকল্প গ্রামের গর্ভবতী প্রসুতি মা ও ২ বছরের নিচে যে শিশুর পরিবার আছে তাদের মাকে আমরা স্বাস্থ্য সু-রক্ষার জন্য একটি সাবান,একটি হ্যান্ড স্যানিটাইজার,আরএফএল’র একটি মিনি ট্যাংক ও মাস্ক দিয়েছি। এতে পরিবারের সকল সদস্য নিরাপদে থাকবে। নিরাপদে থাকবে মা ও শিশু। উপজেলার অন্যান্য ইউনিয়নে এ কার্যক্রম অব্যাহত আছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD