রবিবার, ১২ Jul ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ
কিশোরগঞ্জ শহরকে পরিচ্ছন্ন শহর গড়ে তোলার জন্য দাবী সাধারণ মানুষের

কিশোরগঞ্জ শহরকে পরিচ্ছন্ন শহর গড়ে তোলার জন্য দাবী সাধারণ মানুষের

খাদেমুল মোরসালিন শাকীর, নীলফামারী প্রতিনিধি\
নীলফামারীর কিশোরগঞ্জ থানা আয়োজিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিয়ে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়।
রবিবার বিকালে থানা চত্বরে অফিসার ইনচার্জ আব্দুল আউয়ালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান,বিপিএম পিপিএম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কমিউনিটি পুলিশিং সেন্টারের সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম,ইউপি চেয়ারম্যানের পক্ষ থেকে বড়ভিটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলার রহমান,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান, উপজেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু ও ব্যবসায়ীদের পক্ষে বিশিষ্ট কাপড় ব্যবসায়ী আব্দূল ওয়ারেছ প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের পর উপস্থিত বিভিন্ন পেশার মানুষ থানা পুলিশের কর্মকান্ড নিয়ে বিভিন্ন পরামর্শ দেন এবং উপজেলা শহরকে পরিচ্ছন্ন শহর হিসাবে গড়ে তুলতে শহরের বিভিন্ন সড়কের মোড়ে ও সড়কের উপর যানজট মুক্ত করতে বক্তারা পরামর্শ দেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD