রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:১১ অপরাহ্ন

শিরোনাম :
সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন
ডিজিটাল বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুলের লাইভ ক্লাস ফেস্টিভ্যাল সমাপনী অনুষ্ঠানে – ড.সফিকুল ইসলাম

ডিজিটাল বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুলের লাইভ ক্লাস ফেস্টিভ্যাল সমাপনী অনুষ্ঠানে – ড.সফিকুল ইসলাম

নিডস নিউজ ডেক্সঃ

গতকাল ২৮ আগস্ট রাত ৯ঘটিকায় ডিজিটাল বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুলের এক অনারম্ভর ভার্চ্যুয়াল অনুষ্ঠানের মাধ্যমে লাইভ ক্লাস ফেস্টিভ্যাল মুজিব শতবর্ষে শতক্লাসের মেলা সুসম্পন্ন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের উপসচিব ড. সফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ডিজিটাল বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুলের এডমিন ও ব্রাহ্মণগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. সাইদুর রাহমান খান। শিক্ষক সারোয়ার জাহানের সভাপতিত্বে ও ফাউন্ডার এডমিন প্রবিন কুমার বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন আলোকিত শিক্ষক পেইজের ফাউন্ডার এডমিন ও ফরিদপুর বোয়ালমারী উপজেলার ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুবর্ণা রায় লিপা, আলোকিত শিক্ষক পেইজের এডমিন ও লাইভ ক্লাস ফেস্টিভ্যালের জনক এসএম রাব্বি, অসীম কুমার সেন, শিক্ষক শিল্পী সাহা, ফারহানা পারভীন জুই, লাইলা খাইরুন্নাহার, লিপিকাপাত্র, মিতা রাণী কুন্ডু, রুবেল আহমেদ, অমিতোষ সাহা, রবিউল ইসলাম, আব্দুল গণি, মো. সোহাগ, তপন দেবনাথ, জাহেদা শারমিন, কাজী রুনা লায়লা, রাশেদা আমিন, জাহিদুল ইসলাম পলাশ, শ্রাবণী, আশা প্রিয় ত্রিপুরা, রুহুল আমীন, বেনজির হক, আশরাফুল হক, রেহেনা সুলতানা ও ফেরদৌসী আক্তার।
প্রধান অতিথি ড. সফিকুল ইসলাম বলেন, শিক্ষকগণ যে ডিজিটাল বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুল প্রতিষ্ঠা করেছেন নিজ উদ্যোগে তা প্রসংশনীয়। তার ফলে সারা বাংলাদেশের কোমলপ্রাণ ছাত্র-ছাত্রীসহ অভিভাবকগণ ও উপকৃত হচ্ছে। আপনারা শিক্ষক যাই করেন না কেন আপনাদের কর্মের ফল আজ অথবা কাল বা তারপর দিন আপনারা পাবেন ই। আসল স্টেক হোল্ডার নিজ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা যেন বঞ্চিত না হয় সে দিকে খেয়াল রাখতে হবে। শিক্ষকগণ যে নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর মত কাজ করছে অর্থাৎ যে সকল শিক্ষক স্বেচ্ছায় অনলাইন ক্লাস করছেন তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD