মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক অঙ্গনে ব্রাহ্মণবাড়িয়ার রিদিতা ইসলাম শ্রেয়া পুরস্কৃত
নলছিটির সুগন্ধা নদীতে অভিযানে ব্যাপক পরিমান কারেন্টজাল জব্দ

নলছিটির সুগন্ধা নদীতে অভিযানে ব্যাপক পরিমান কারেন্টজাল জব্দ

আমির হোসেন, ঝালকাঠিঃ

মা ইলিশ রক্ষার কার্যক্রমের অংশ হিসেবে নলছিটি উপজেলা প্রশাসনের কয়েকটি টহল টীম বৃহস্পতিবার দিনভর নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমান কারেন্ট জাল জব্দ করেছে।

আটককৃত জালের পরিমান আনুমানিক তিন হাজার মিটার হবে বলে জানিয়েছেন মৎস্য বিভাগের কর্তারা। বরাবরের মতো ইলিশ শিকার,পরিবহন ও সংরক্ষনে নিষেধাজ্ঞা শুরু হলেও এবারে প্রশাসনের তাৎপরতা অতীতের যে কোন সময়ের চেয়ে জোরালো হয়েছে।

উপজেলা নিবার্হী (ভারঃ) অফিসার মো.সাখাওয়াত হোসেন’র প্রচেষ্টায় এবারে অভিযান পরিচালনার জন্য একটি হাই স্পিড বোট প্রশাসনের সাথে যুক্ত হয়েছে। যার কারনে এবারে অভিযানে তারা আগের চেয়ে বাড়তি সুবিধা পাবেন। অভিযানে উপজেলা নির্বাহী(ভারঃ) অফিসারের সাথে ছিলেন সহকারী মৎস্য কর্মকর্তা রমনী কান্ত মিস্ত্রি,নলছিটি থানায় কর্মরত এসএসআই অনিক সিদ্দিকীসহ উপজেলা মৎস্য বিভাগের এসএম সোয়েব ও শাহিন পঞ্চায়েত।

পরে জব্দকৃত জাল নলছিটি শহরের ফেরিঘাট সংলগ্ন এলাকায় বসে পুড়িয়ে ফেলা হয়। তবে অভিযানের সময় কোন জেলে আটক করা যায়নি। এছাড়া জব্দকৃত মাছ পাশ্ববর্তী ইয়াতিম খানায় পৌছে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার(ভারঃ) মো.সাখাওয়াত হোসেন বলেন, নিষেধাজ্ঞা শতভাগ বাস্তবায়ন করতে চাই তাই কাউকে নদীতে অবৈধ ভাবে জাল ফেলতে দেওয়া যাবে না।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD