শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ

প্রতিজ্ঞা

জাহানারা রেখা

কথা ছিল
সময়ের সাঁকোতে জীবন ডিঙিয়ে
কোন এক নরম বিকেলে
পানের বাটা নিয়ে বসবো দুজনে।

কথা ছিল
শীতের মিষ্টি রোদ্দুরে বসে
আমরা ফিরে যাব সোনালি অতীতে
সুখ দুঃখের স্মৃতিময় রেখা এঁকে।

কথা ছিল
আমরা আবার সেই কৈশোরকে
হৃদয়ে চাবিবন্দী করবো,
ভেজা ঘাসে শিউলি কুড়িয়ে
দুজনে মিলে মালা গাঁথবো।

কথা ছিল
গাঁয়ের মেঠোপথে অপার সৌন্দর্যে
সবুজের লীলাভূমিতে দাড়িয়ে,
বুক ভরে নিঃশ্বাস নেব
ভালোবাসার নির্মল আনন্দে।

কথা ছিল
প্রেমের উন্মাতাল ইতিহাসে
লাইলি মজনুর পাশে,
লিখে যাব আমাদের নাম
বয়ে যাবে মানুষের মুখে মুখে

কথা ছিল
নিঃশ্বাসে প্রশ্বাসে
অবিশ্রান্ত অনুভবে
রবো দুজন মিলেমিশে।

কথা ছিল কথা আছে
শুধু নেই তুমি।
খুব জানতে ইচ্ছে করে
এমন কী পেয়েছিলে,
আমায় ছেড়ে চলে গেলে
সব কিছুই ভুলে গেলে??

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD