শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:১১ অপরাহ্ন

শিরোনাম :
কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান
বাংলাদেশে পৌঁছেছেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী

বাংলাদেশে পৌঁছেছেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী

বিশেষ প্রতিনিধিঃ

বাংলাদেশে পৌঁছেছেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী
বাংলাদেশে পৌঁছেছেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী
বাংলাদেশে পৌঁছেছেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার বিক্রম । সোমবার সকাল ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তিনি বাংলাদেশে পৌঁছান। সদ্য সাবেক ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।
ইমিগ্রেশন চেকপোস্ট থেকে ঢাকায় রওনা হওয়ার আগে হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী সাংবাদিকদের বলেন, ‘ভারতের সবচেয়ে নিকটতম প্রতিবেশী দেশ বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। এখন বাংলাদেশ সীমান্তে আমি এসেছি। আমাদের কাছে বাংলাদেশের প্রত্যাশার কথা শুনব এবং উভয় দেশের প্রধানমন্ত্রীকে সেটি জানাব।’ তিনি আরও বলেন, ‘ভারতে আমরা বাংলাদেশকে আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু মনে করি। বাংলাদেশের সঙ্গে আরও কীভাবে অংশীদারত্ব বাড়ানো যায়, সেটি নিয়ে আমি কাজ করব। মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার পরই আমি কথা বলব। এখন কিছু বলা অনুচিত হবে। অন্যথায় মানুষ বলবে, আমি বেশি বলে ফেলছি।
নতুন ভারতীয় হাইকমিশনারকে চেকপোস্টে স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নূর-এ আলম, সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) মিজানুর রহমান ও আখাউড়া থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী প্রমুখ।

বাংলাদেশের সঙ্গে ভারতের আকাশপথে চলাচল বন্ধ আছে। এ কারণে তিনি আকাশপথের বদলে স্থলপথে বাংলাদেশে এলেন।
বিক্রম দোরাইস্বামী ভারতের পররাষ্ট্র সার্ভিসের (আইএফএস) ১৯৯২ ব্যাচের কর্মকর্তা। তিনি বর্তমানে অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা। এর আগে তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ বিভাগের ভারপ্রাপ্ত যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকায় নিযুক্ত ভারতের ১৭তম হাইকমিশনার।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD