রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা
অগ্রভাগীয় সাহিত্য সংগঠন সিটিএল এর মানবিক সহায়তা

অগ্রভাগীয় সাহিত্য সংগঠন সিটিএল এর মানবিক সহায়তা

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।।

দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে আক্রান্ত হয়ে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন কসবার মাইক্রোচালক ইব্রাহিম মিয়া। ডায়াবেটিসজনিত জটিলতায় তাঁর দুটি চোখ অন্ধ হয়ে গেছে এবং পায়ে পচন ধরে অবস্থার আরও অবনতি ঘটেছে। এমন সংকটময় মুহূর্তে তাঁর পাশে দাঁড়িয়েছে অগ্রভাগীয় সাহিত্য সংগঠন সিটিএল ।

রোববার (০৮ জুন) সকালে ইব্রাহিম মিয়ার কসবা পৌর এলাকার দক্ষিন কসবার ভাড়া বাসায় গিয়ে সংগঠনের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। সিটিএলের সভাপতি মো. আশফাতুল হোসেন ভূঁইয়া এলমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. শফিকুর রহমান।

কসবা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সাদ্দাম হোসেন এর সঞ্চালনায়
বিশেষ অতিথি ছিলেন কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবুল খায়ের স্বপন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ. ম হারুনুর রশিদ ঢালি, কসবা উপজেলা যুবদলের সদস্য সচিব ও বিআরডিবির চেয়ারম্যান মো. জিয়াউল হুদা শিপন, দৈনিক যুগান্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মো. সোহরাব হোসেন, আকছিনা কুল্লাবাড়ি আলোরণ সংঘের উপদেষ্টা মো. সবুজ ভূঁইয়া, স্বেচ্ছাসেবক দলের নেতা মো. সোহাগ ।

আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন, ইব্রাহিম মিয়ার চিকিৎসা ব্যয় বহনের মতো সামর্থ্য নেই। এ অবস্থায় ইব্রাহিম মিয়ার চিকিৎসা ও পুনর্বাসনে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার জন্য তারা আহ্বান জানান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD