বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
অতিঃ পুলিশ সুপার শাহ শিবলী সাদিক জামালপুর জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হলেন

অতিঃ পুলিশ সুপার শাহ শিবলী সাদিক জামালপুর জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হলেন

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

জামালপুর সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক জামালপুর জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন। আগষ্ট ২০২০ মাসের একটি ক্লু-লেস হত্যাকান্ড সহ দুটি হত্যা মামলার রহস্য উদঘাটন, দ্রুত আসামি গ্রেফতার; গণধর্ষণ মামলার আসামি দ্রুত গ্রেফতার সহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে অবদান রাখার জন্য জামালপুর জেলার আগস্ট ২০২০ মাস এর শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে তিনি নির্বাচিত হন। বুধবার ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় জামালপুর পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন বিপিএম (পিপিএম (বার) এই সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অপরাধ) সীমা রানী সরকার।
অতিরিক্ত পুলিশ সুপার শাহ মো. শিবলী সাদিক বলেন, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার পরম শ্রদ্ধেয় সম্মানিত পুলিশ সুপার, মোঃ দেলোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার) স্যার এর নিকট, সার্বিক দিকনির্দেশনা প্রদান এর জন্য।বিশেষ ধন্যবাদ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ ) সীমা রানী সরকার স্যারকে। এছাড়াও তিনি আরও বলেন ধন্যবাদ জামালপুর সদর থানা এবং সরিষাবাড়ী থানার সকল পুলিশ অফিসার এবং সদস্যদের এবং অন্যান্য সকলকে যারা সর্বাত্মক সহযোগীতা করেছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD