শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
অযোগ্য শহরের তালিকায় চতুর্থ ঢাকা

অযোগ্য শহরের তালিকায় চতুর্থ ঢাকা

২০২১ সালের বসবাসযোগ্য শহরের তালিকায় ১৪০টি শহরের মধ্যে ঢাকার অবস্থান এক ধাপ এগিয়ে ১৩৭তম। তার মানে বসবাস অযোগ্য শহরের তালিকায় ঢাকা চতুর্থ। ব্রিটেন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) এই তালিকা প্রকাশ করেছে।

এ বছর ৩৩ দশমিক ৫ পয়েন্ট নিয়ে সর্বশেষ ঘোষিত তালিকার চেয়ে একধাপ এগিয়েছে ঢাকা। ২০১৯ সালে তালিকার ১৩৮ নম্বরে থাকলেও এবার রয়েছে ১৩৭ নম্বরে। এর আগে ২০১৮ সালে ঢাকা ছিল এই তালিকার ১৩৯তম শহর।

মহামারি করোনা ভাইরাসের কারণে ‘লকডাউন’ থাকা শহরের তথ্য সংগ্রহ করতে না পারায় ২০২০ সালের তালিকা করার কাজ বাতিল করে ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট। করোনা মহামারির কারণে এই তালিকায় এসেছে বেশ পরিবর্তন। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভিয়েনাকে টপকে এবারের বসবাস যোগ্য শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে অকল্যান্ড।

স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামোর ওপর ভিত্তি করে ১৪০টি শহরের এই তালিকা তৈরি করে। এ বছর ঢাকা স্থিতিশীলতায় ৫৫, স্বাস্থ্যসেবায় ১৬ দশমিক সাত, সংস্কৃতি ও পরিবেশে ৩০ দশমিক আট, শিক্ষায় ৩৩ দশমিক তিন এবং অবকাঠামোতে ২৬ দশমিক ৮ পয়েন্ট পেয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD