সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
অর্ধেক আসন ফাঁকা রেখে কাল থেকে চলবে ট্রেন

অর্ধেক আসন ফাঁকা রেখে কাল থেকে চলবে ট্রেন

নিউজ ডেস্কঃ

করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের উর্দ্ধগতিতে দীর্ঘদিন রেল যোগাযোগ বন্ধ থাকার পর আগামীকাল সোমবার থেকে ট্রেন চালু হচ্ছে। রোববার বিষয়টি নিশ্চিত করেছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন।

রেল ভবনে বাংলাদেশ রেলওয়ের ‘মধুখালী হতে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত নতুন রেললাইন নির্মাণ প্রকল্পের চুক্তি স্বাক্ষর’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, সরকারের সব নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে কাল থেকে আমরা রেল চালানোর সিদ্ধান্ত নিয়েছি।

তিনি বলেন, বর্তমানে আমাদের ১০৮টি আন্তঃনগর ট্রেন রয়েছে। এর মধ্যে ২৮ জোড়া তথা ৫৬টি ট্রেন চালাবো। টিকিট অনলাইন থেকে সংগ্রহ করতে হবে। সংক্রমণের কারণে কাউন্টারে কোনো টিকিট রাখা হয়নি। এছাড়া ১৮টি কমিউটার ট্রেন চালানো হবে।

এর আগে রোববার মধ্যরাত থেকে চলমান সর্বাত্মক লকডাউনে বিধিনিষেধ শিথিল করে সাত দিনের বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিদ্ধান্ত অনুযায়ী ৩০ মে মধ্যরাত পর্যন্ত বলবৎ থাকবে লকডাউন।

সোমবার থেকে দূরপাল্লার বাস, লঞ্চ, ট্রেন স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে পারবে। ​আজ নতুন করে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD