শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
আক্কেল সেলামি

আক্কেল সেলামি

মোঃ মোক্তাদুল ইসলাম সজল।।

আকাল পড়েছে ভাবনায়,
আসল নকল সব যাচ্ছে গুলিয়ে…
অভাব মোড়ানো চারপাশ দেখেও
খেয়ে খেয়ে ভুরি মোটাতাজাকরণ চলছে চেঁচিয়ে!

ইদানিং অদৃশ্য এক প্রাণঘাতী সৈন্য,
আধুনিক জীবন মানে প্রতিনিয়ত বাড়িয়ে চলেছে দৈন্য!

কি ভুলে আজ….!
অনাকাঙ্খিত অনিশ্চিয়তা কুঁড়ে কুঁড়ে খাচ্ছে প্রতিটি প্রহর….
কি পাপের শাস্তি….!
অনিরাপদ ঘর, কর্ম, শিক্ষা, স্বাস্থ্য সহ নিত্য খাত!
চারপাশে দুঃসংবাদের ছড়াছড়ি, ক্রমশই দীর্ঘ হচ্ছে মৃত্যুর বহর।

ক্ষণেই ভারি হচ্ছে দীর্ঘশ্বাস, জীবনযাত্রা বড়ই অস্বাভাবিক…..
হাতের কাছে নেই, ভবিষ্যতের পাটাতন ভরা বাপদাদার পুঁজি করা ফসল….
কতশত মহামারীর গল্প শুনেছি!
এ ও শুনেছি
আবার তারা দলবদ্ধ প্রচেষ্টায় উতরে গেছে সেই সব ধকল!

ভয়, শংকা নতুন কিছু নয়……!
আগের মতো তেমনটিই আছে,
সততা, সরলতার অধিকাংশই হ্রাস পেয়েছে, আদব, লেহাজ গোল্লায় গেছে!
বেড়েছে লোভ, হিংসা, অহংকার!
সভ্যতার নামে চলছে ধ্বংসাত্বক সব একঘেয়েমি…
পৃথিবীতে প্রাকৃতিকভাবে যা কিছু ঘটছে তার জন্য যে একমাত্র আমরাই দায়ী, সবই আমাদের প্রাপ্য আক্কেল সেলামি!

এমতাবস্থায় চিলের পেছনে না ছুটে….
নিজের কান ঠিক আছে কিনা!
সকলে জাগাও প্রথমে সেই বোধ!
বিশ্বাস রাখো, প্রতিষেধক ছাড়াই করা সম্ভব সকল অনিষ্ট কে প্রতিরোধ।
এখনও হই সাবধান!
করে অসীম স্রষ্টার গুণগান….
ভাগ্য বিধাতা বিরূপ হলে, নেই কারোর পরিত্রাণ!

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD