শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
আখাউড়ায় কিশোর গ্যাং লিডার ইয়াবাসহ গ্রেফতার

আখাউড়ায় কিশোর গ্যাং লিডার ইয়াবাসহ গ্রেফতার

বিষেষ প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পূর্বাঞ্চল সীমান্তের কিশোর গ্যাং লিডার কায়কোবাদ ভূঁইয়াকে ইয়াবার চালানসহ গ্রেফতার হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার সীমান্ত ঘেঁষা ছোট কুড়িপাইকা গ্রামের নিজ বাসভবন থেকে গ্রেফতার করে পুলিশ।

কায়কোবাদ উপজেলার দক্ষিণ ইউনিয়নের ছোটকুড়িপাইকা গ্রামের আব্দুল আজিজ ভূঁইয়ার ছেলে এবং উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম ভূঁইয়ার ভাতিজা।

আখাউড়া থানার ওসি রসুল আহম্মদ নিজামী বিষয়টি নিশ্চিত করে বলেন, আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়ার ভাতিজা মাদক চোরাকারবারি কায়কোবাদ ভূঁইয়াকে ২৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। সে সীমান্তের কিশোর গ্যাং লিডার এবং পুলিশের তালিকাভুক্ত ও উপজেলার চিহ্নিত মাদক চোরাকারবারি।

সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনী তার বাড়িতে অভিযান চালিয়ে নগদ ৪ লাখ টাকাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করে। এ সময় সে পালিয়ে যায়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD