শুক্রবার, ৩১ Jul ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

শিরোনাম :
মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা
আখাউড়ায় অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

আখাউড়ায় অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

লিয়াকত মাসুদ ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অজ্ঞাতনামা (৮০) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার রাত ৯ টার দিকে পৌরশহরের নারায়ণপুর বাইপাস এলাকার জামির হোসেনের বাড়ির সামনে থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও নারায়ণপুর গ্রামের বাসিন্দা মন্তাজ মিয়া জানায়, সন্ধ্যায় জামির হোসেনের বাড়ির ভাড়াটিয়া আমীর হোসেন দোকানে যাওয়ার জন্য সড়কে বের হলে মরদেহটি দেখতে পায়। বৃদ্ধের গলায় ও লাউ গাছের খুঁটিতে একটি রশি বাধা ছিল। পরে থানায় খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
থানার পরিদর্শক ( তদন্ত) মাসুদুল আলম জানায়, বৃদ্ধের পরিচয় শনাক্ত করা যায়নি। আমরা খোঁজ খবর নিচ্ছি। ময়না তদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
প্রতিবেদন হাতে আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD