শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
আখাউড়ায় অজ্ঞাতনামা মহিলার লাশ উদ্ধার

আখাউড়ায় অজ্ঞাতনামা মহিলার লাশ উদ্ধার

আবুল খায়ের স্বপন।।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে অজ্ঞাত (৫০) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৪জুন) সকালে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. মাজহারুল করিম জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ স্টেশনের প্রধান ফটক থেকে মরদেহ উদ্ধার করা হয়। দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে লাশের গায়ে কোনো ধরনের আঘাতের চিহ্ন নেই।

স্টেশনের ব্যবসায়ীদের বরাত দিয়ে ওসি জানান, রোগাক্রান্ত মহিলাটিকে বেশ কিছুদিন ধরে স্টেশন এলাকায় ভবঘুরে হিসেবে ভিক্ষা করতে দেখেছেন। লাশের পরিচয় উদঘাটনে চেষ্টা করছে রেলওয়ে পুলিশ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD