আবুল খায়ের স্বপন।।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া খরমপুরের শাহ্ ছৈয়দ আহাম্মদ গেছু দারাজ (রহ.) প্রকাশ্য শাহ্পীর কেল্লা বাবার মাজার থেকে অজ্ঞাত পরিচয়ে (৭০) এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বুধবার (১৯ মে) রাতে কেল্লা বাবার মাজার থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে আখাউড়া থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে খরমপুর কেল্লা বাবার মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মিন্টু খাদেম জানান, ওই নারী মাজারের ভক্ত। কেল্লা বাবার মাজার এলাকায় ভবঘুরের মতো ঘোরাঘুরি করতেন তিনি।
Leave a Reply