শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
আখাউড়ায় চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই, আটক ২

আখাউড়ায় চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই, আটক ২

আবুল খায়ের স্বপন।।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় জুয়েল কাজী নামে এক চালককে হত্যার পর তার ব্যাটারি চালিত অটোরিকশা ছিনতাই করেছ দুর্বৃত্তরা।

শুক্রবার দিবাগত গভীররাতে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের টানমান্দাইল এলাকা থেকে ওই অটোরিকশা চালককের মরদেহ উদ্ধার করে আখাউড়া থানা পুলিশ।

এ ঘটনায় হানজালা ও সাফায়েত কাজী নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। নিহত চালক জুয়েল কাজী উপজেলার ধরখার ইউনিয়নের চান্দপুরের (কাজীবাড়ি) আজিজুল হক কাজীর ছেলে।

এদিকে গেল ২৭ এপ্রিল সকালে আখাউড়া-আনোয়ারপুর সড়কের পাশে খালাজোড়া বিল এলাকার একটি ধানের জমি থেকে অটোরিকশাচালক হিরণ চৌধুরীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হলেও পুলিশ এখনও ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার কিংবা হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি।

নিহত হিরণ চৌধুরী উপজেলার উত্তর ইউনিয়নের রামধনগর গ্রামের মৃত আব্দুল হেকিম চৌধুরীর ছেলে। দু’টি হত্যাকাণ্ডের ঘটনায় আখাউড়া থানায় মামলা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD