মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ
আখাউড়ায় ফাঁস দিয়ে ভারতীয় নাগরিকের আত্মহত্যা

আখাউড়ায় ফাঁস দিয়ে ভারতীয় নাগরিকের আত্মহত্যা

বিশেষ প্রতিনিধি।।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সিদ্দিক বক্স (৮০) নামে এক ভারতীয় নাগরিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বুধবার ভোরে উপজেলার মোগড়া ইউনিয়নের আওরারচর (আদমপুর) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সিদ্দিক ভারতের ত্রিপুরা রাজ্যের পশ্চিম ত্রিপুরার লংকামুড়ার সুরমালংকা গ্রামের বাসিন্দা ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে সিদ্দিক বক্সের স্ত্রী মারা যায়। এর পর থেকেই তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন।

গত তিন মাস আগে কসবা সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে সিদ্দিক বক্স বাংলাদেশে আসেন। একপর্যায়ে তিনি আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের আদমপুর গ্রামে তার ছেলের বাড়িতে আসেন এবং এখানেই বসবাস করতে থাকেন।

বুধবার ভোরে শয়নকক্ষে আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সিদ্দিক বক্স।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

আখাউড়া থানার এসআই নিতাই চন্দ্র দাস জানান, বৃদ্ধের আত্মহত্যার কারণ অনুসন্ধান করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে– মানসিকভাবে অসুস্থতার কারণে তিনি আত্মহত্যা করেছেন।

আখাউড়া থানার ওসি রসুল আহমদ নিজামী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD