বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
আখাউড়ায় মাটি খুঁড়তেই বের হলো হাজার হাজার বুলেট!

আখাউড়ায় মাটি খুঁড়তেই বের হলো হাজার হাজার বুলেট!

বিশেষ প্রতিনিধি।।

মাটি খুঁড়তেই বের হলো হাজার হাজার বুলেট!
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাটির নিচ থেকে হাজার হাজার বুলেট পাওয়া গেছে। সোমবার দুপুর থেকে বিকেল নাগাদ রেলওয়ে পূর্ব কলোনী থেকে এগুলো উদ্ধার করা হয়।

স্থানীয়দের ধারণা, এগুলো মুক্তিযুদ্ধের সময়কার। এ রিপোর্ট লেখার সময় রেলওয়ে থানার ওসি সফিউল আজম ঘটনাস্থলে আছেন।

মো. রফিক ও জুয়েল জানান, ওই এলাকাতে রেলওয়ের উন্নয়ন কাজ চলছে। সেখানে তারা লাকড়ি কুড়াচ্ছিলেন। এ সময় শক্ত একটি মাটির চাকা পান। পরে এগুলোতে বুলেট পাওয়া যায়। আরো মাটি খুঁড়ে তারা বেশ কিছু বুলেট। সব মিলিয়ে ওজন পাঁচ কেজির বেশি হবে।

কলোনীর বাসিন্দা রাকিব হাসান জানান, ধারণা করা হচ্ছে এগুলো মুক্তিযুদ্ধের সময়কার। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

ওসি শফিউল আজম জানান, খবর পেয়ে তিনি ছুটে আসেন। বাংলাদেশ পুলিশের আওতায় থাকায় তাদেরকে খবর দেওয়া হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD