শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
আখাউড়ায় রেল লাইনে দাঁড়িয়ে চলন্ত ট্রেন থামানোর চেষ্টা, নারীর মাথা বিচ্ছিন্ন

আখাউড়ায় রেল লাইনে দাঁড়িয়ে চলন্ত ট্রেন থামানোর চেষ্টা, নারীর মাথা বিচ্ছিন্ন

আবুল খায়ের স্বপন।।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর তূর্ণা নিশিতা এক্সপ্রেস ট্রেনে নিচে কাটা পড়ে ওই নারী।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আখাউড়া রেলওয়ে থানার ওসি মাজহারুল করিম জানান, ওই নারী মানসিক ভারসাম্যহীন। তিনি আখাউড়া স্টেশন এলাকায় ভবঘুরে ছিলেন। বৃহস্পতিবার দিনগত রাত ২টা ৫০ মিনিটে ঢাকাগামী আন্তঃনগর তূর্ণা নিশিতা এক্সপ্রেস ট্রেন আখাউড়া জংশন স্টেশনে প্রবেশ করছিল। এ সময় ওই নারী স্টেশনের দক্ষিণ আউটার সিগন্যাল এলাকায় রেললাইনের মাঝে দাঁড়িয়ে ট্রেন থামাতে পায়চারি করছিলে। এ সময় চলন্ত ট্রেনে কাটা পড়েন ওই নারীর দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।

তিনি জানান, উপস্থিত লোকজন তাকে ডাকাডাকি করেও রক্ষা করতে পারেননি। মরদেহ উদ্ধার করে শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত ওই নারীর পরিচয় জানতে রেলওয়ে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে ওসি জানিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD