বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
কসবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

কসবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, ওই গ্রামের আতিকুর রহমান মোল্লার ছেলে আবুল খায়ের মোল্লা (৫২) ও আবু তাহের মোল্লার ছেলে জাকারিয়া মোল্লা (২২)। নিহত দুজন সম্পর্কে আপন চাচাতো ভাই। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকালে বাড়ির পাশে একটি ডোবা থেকে মাছ ধরার জন্য ইলেকট্রিক মোটরের সাহায্যে পানি সেচ করছিল। মাছ ধরার প্রস্তুতি নেয়ার সময় মোটর থেকে ইলেকট্রিক লাইন খুলতে গিয়ে আবুল খায়ের ও জাকারিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। পরে বাড়ির লোকজন বুঝতে পেরে বিদ্যুৎ লাইনের সংযোগ বিচ্ছিন্ন করে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD