সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

শিরোনাম :
মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা
আখাউড়ায় হর্ন শুনে বসে পড়লেন রেললাইনে, কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

আখাউড়ায় হর্ন শুনে বসে পড়লেন রেললাইনে, কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

বিশেষ প্রতিনিধি।।

পূর্বাঞ্চল রেলপথের আখাউড়া রেল সেকশনের আজমপুর রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনের ইঞ্জিনের নিচে কাটা পড়ে সালেহা খাতুন (৮০) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সালেহা উপজেলার নোয়াবাদী গ্রামের বাসিন্দা ইয়াকুব আলীর স্ত্রী। তিনি আজমপুর গ্রামের মেয়ে জামাতা আক্তার হেসেনের বাড়িতে বেড়াতে আসছিলেন।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, আখাউড়া রেলওয়ে জংশনের লোকোসেড থেকে সিলেটগামী বগি বিহীন একটি লাইট ইঞ্জিন (২৪১১) সকাল সাড়ে ১০টার দিকে আজমপুর রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। এ সময় ওই বৃদ্ধা রেললাইন পার হতে গিয়ে ট্রেনের হর্নের আওয়াজ পেয়ে ভয়ে রেললাইন ধরে বসে পড়েন। এতে ইঞ্জিনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে।
আখাউড়া রেলওয়ে থানার ওসি সাকিউল আজম বলেন, লাইট ইঞ্জিনের নিচে কাটা পড়ে ওই বৃদ্ধার মৃত্যু হয়। তিনি আজমপুর মেয়ে জামাতার বাড়িতে বেড়াতে আসছিলেন। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD