শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
আখাউড়া দিয়ে ত্রিপুরায় গেলো ৩২২৫ কেজি ইলিশ

আখাউড়া দিয়ে ত্রিপুরায় গেলো ৩২২৫ কেজি ইলিশ

নিউজ ডেস্ক।।
আখাউড়া দিয়ে ভারত গেলো ৩২২৫ কেজি ইলিশ
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ৩ হাজার ২২৫ কেজি ইলিশ মাছ ভারতে রপ্তানি করা হয়েছে।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে তিনটি পিকাপ ভ্যানে করে এসব মাছ রপ্তানি করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মাছগুলো রপ্তানি করে ঢাকার যাত্রাবাড়ির রিপা এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান। সিঅ্যান্ডএফ এজেন্ট ছিলেন মেসার্স প্রীতম এন্টারপ্রাইজ। প্রতি কেজি ১০ ডলার দামে এই মাছ রপ্তানি করা হয়েছে।

সূত্র আরও জানায়, দেশে ইলিশের উৎপাদন কমে যাওয়ায় ২০১২ সালের পরে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করে দেয় বংলাদেশ সরকার। তবে প্রতিবেশি দেশের সঙ্গে বন্ধুত্ব ও সুসম্পর্ক বাড়াতে গত দুই দুর্গাপূজায় ভারতের ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে ইলিশ রপ্তানি করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় এ বছরও দুর্গাপূজা উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গে ও ত্রিপুরায় ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার।

সিএন্ডএফ এজেন্ট মেসার্স প্রীতম এন্টারপ্রাইজের মালিক মো. মনির হোসেন বাবুল বলেন, পূজা উপলক্ষে বিশেষ অনুমতি সাপেক্ষে ইলিশ রপ্তানি হচ্ছে। এর মধ্য দিয়ে দু’দেশের সম্পর্ক আরো সুদৃঢ় হবে। ৭৯টি প্রতিষ্ঠান ৫০ টন করে ইলিশ মাছ রপ্তানির অনুমতি পেয়েছে। এরই প্রেক্ষিতে আখাউড়া স্থলবন্দর দিয়ে ইলিশ রপ্তানি করা হলো।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD