শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতফেরত নারীর করোনা শনাক্ত

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতফেরত নারীর করোনা শনাক্ত

আবুল খায়েল স্বপন।।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে ফেরা এক নারীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার ৩৪ বছরের ওই নারীকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়েছে।

এর আগে, দুপুরে তার করোনাভাইরাস পরীক্ষা করা হলে সন্ধ্যায় রিপোর্ট পজিটিভ আসে। তিনি গত ৭ মে ভারত থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করেন। তার বাড়ি বগুড়া জেলার সুতাপুরের গোয়ালরোডে।

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. একরাম উল্লাহ বলেন, ‌‘ভারত থেকে ফেরার ৭২ ঘণ্টা আগে ওই নারী করোনাভাইরাসের পরীক্ষায় নেগেটিভ আসে। ফলে সে বাংলাদেশে আখাউড়া স্থলবন্দর দিয়ে ফিরতে পেরেছেন। স্থলবন্দরেও তার তেমন কোনো লক্ষণ দেখা যায়নি’।

তিনি বলেন, ‘ভারত থেকে ফেরার পর ওই নারীসহ যারা হোটেলে কোয়ারেন্টাইনে আছে তাদের আজ সোমবার করোনাভাইরাস পরীক্ষা করা হয়। ওই হোটেলে অবস্থান করা সকলের করোনা নেগেটিভ হলেও ওই নারীর পজিটিভ এসেছে। তাকে হাসপাতালের আইসোলেশনে পাঠানো হয়েছে। প্রয়োজনে হোটেলের সবাইকে পুনরায় করোনা পরীক্ষা করা হবে।’

ভারত থেকে আসা ওই নারী বলেন, গত মাসের ৩ তারিখে আমি একাই চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলাম। কিন্তু ফেরার অনুমতি পাচ্ছিলাম না বলে ফিরতে দেরি হয়েছে। আসার আগে ৭২ ঘণ্টা আগে টেস্টে নেগেটিভ আসে। দেশে ফিরে কোয়ারেন্টাইনে থাকার তিনদিন পর আমার পজিটিভ এসেছে। কিন্তু আমার করোনা আক্রান্তের শারীরিক কোনো লক্ষণ নেই, ভালো আছি।’

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD