শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে এক যুগ পর ফিরলেন ‘নিখোঁজ’ সমীর, ৫ বছর পর শালিনতারা

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে এক যুগ পর ফিরলেন ‘নিখোঁজ’ সমীর, ৫ বছর পর শালিনতারা

বিশেষ প্রতিনিধাি।।

দীর্ঘদিন ধরে নিখোঁজ সমীর কুমার মজুমদার ও শালিনতারা বেগম নামে দুই বাংলাদেশি নাগরিক ভারত থেকে নিজ দেশে ফিরে এসেছেন। আজ শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে তারা দেশে ফেরেন।

ভারতের ত্রিপুরা রাজ্যেরর আগরতলাস্থ বাংলাদেশ হাইকমিশন কার্যালয় সূত্র জানা গেছে, ওই দুজন আগরতলার মডার্ণ সাইক্রিয়াটিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বাংলাদেশের সমাজকর্মী সৈয়দ খায়রুল আলম ওই দুজনের পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়ে সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করেন। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক তাদেরকে হস্তান্তর করা হয়।

সমীর কুমার ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কুমারকান্দা গ্রামের শশধর মজুমদারের ছেলে ও শালিনতারা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার গুড়িগ্রামের আসমত আলীর মেয়ে। সমীর কুমার প্রায় ১২ বছর, শালিনতারা ৫ বছর যাবত ভারতের আগরতলায় ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD