কলকাতা প্রতিনিধি
রাজশ্রী বন্দ্যোপাধ্যায়।।
আগামী সপ্তাহ থেকেই চলতে শুরু করবে ইন্টারসিটি ট্রেন। রেলের তরফ থেকে জানান হয়েছ, যে সব ট্রেনের পরিষেবা আগামী সপ্তাহের মধ্যে চালু হবে, তার মধ্যে আছে শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি, কলকাতা-শিলঘাট, হাওড়া-রাঁচী শতাব্দী, কলকাতা-বালুরঘাট, হাওড়া-আসানসোল, কলকাতা-লালগোলা, হাওড়া-রামপুরহাট এক্সপ্রেসের মতো ট্রেন। তবে এই সব ট্রেনই স্পেশাল ট্রেন হিসাবে চলবে। আগামীকাল থেকে শুরু করা যাবে টিকিট কাটা। বেশ কিছু টিকিট সংরক্ষণ কেন্দ্র ছাড়াও, অনলাইনে কাটা যাবে ট্রেনের টিকিট।
সোমবার থেকে দূরপাল্লার ১৭০টি ট্রেনের পরিষেবা শুরু হতে চলেছে পূর্ব রেলের। মোট ৩৪ ইন্টারসিটি এক্সপ্রেস চালু হবে ধাপে ধাপে। তার সঙ্গে মেয়াদ বাড়ান হয়েছে ৫২ জোড়া স্পেশাল ট্রেনের৷ কোভিড প্রটোকল মেনেই চালু হবে এই ট্রেন। আগামীকাল থেকে শুরু করা যাবে টিকিট কাটা। বেশ কিছু টিকিট সংরক্ষণ কেন্দ্র ছাড়াও, অনলাইনে কাটা যাবে ট্রেনের টিকিট। যাত্রী অনলানইনে সংরক্ষিত টিকিট কেটেই যেতে হবে৷
Leave a Reply