শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
আগুনে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ইউরোপিয়ান বাংলাদেশে খ্রিস্টান এসোসিয়েশন

আগুনে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ইউরোপিয়ান বাংলাদেশে খ্রিস্টান এসোসিয়েশন

স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
ইউরোপিয়ান বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের সার্বিক তত্ত্বাবধায়নে, করোনাকালীন সময়ে
দেশব্যাপী চলমান খাদ্য সহায়তা কর্মসূচির অংশ হিসেবে 23/12/2020 গিলাতলা ব্যাপ্টিষ্ট চার্চ, রামপাল ,বাগেরহাট এলাকায় খাদ্য সহায়তা এবং শীতবস্ত্র বিতরণ করা হয়। এই এসোসিয়েশন কো-অর্ডিনেটর মার্ক রায়ের নেতৃত্বে কিছু মানবিক মানুষ, জোসেফ ডি কস্তা-(সভাপতি, বাংলাদেশী প্রবাসী খ্রিস্টান এসোসিয়েশন, তুলুজ-ফ্রান্স) কেলভিন মন্ডল (ফাউন্ডার,ক্যাটরিনা লাভ ফর বাংলাদেশ), সমাজ সেবক লিন্ডা গনসালভেজ, এলবার্ট পি কস্তা (বিশিষ্ট ব্যবসায়ী, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল) ,শিশির রোজারিও, লাভলী মেরী- এই প্রকল্পে সহায়তা দান করেন। উল্লেখ্য যে সম্প্রতি এক আগ্নিকাণ্ডে এখানে অনেক মানুষ এখন গৃহ হীন হয়ে, খোলা আকাশের নিচে বসবাস করছে।
এডাপ্ট এ ভিলেজ প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক, নয়ন দাস তত্ত্বাবধায়নে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবার্ট নিক্সন ঘোষ ,সভাপতি, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, কেন্দ্রীয় কমিটি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মানিক দাস, মিন্টু বিশ্বাস,উত্তম দাস সহ অন্যান্যরা।প্রধান অতিথি তার বক্তব্যে এই মহৎ কাজের জন্য যারা সহযোগিতা করেছেন সেই সব মানবিক প্রবাসীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
ইউরোপিয়ান বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের কো-অর্ডিনেটর মার্ক রায় প্রতিবেদক সাথে আলাপকালে জানান যে, করোনার শুরুতেই প্রবাসে অবস্থানরত কতিপয় হৃদয়বান মানুষের সহায়তায় আমরা এ প্রকল্প টি পরিচালিত করছি। অনেকের সাথে এ ভালো কাজে যুক্ত হয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। উল্লেখ্য যে ,মার্ক রায় বাজুয়া, চুনকুড়ির অধিবাসী তবে বর্তমানে তুমি ফ্রান্সে স্থায়ীভাবে বসবাস করছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD