শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
আজ থেকে আরও ১৯ জোড়া ট্রেন চলবে

আজ থেকে আরও ১৯ জোড়া ট্রেন চলবে

ছবি: সংগৃহীত
করোনার বিধিনিষেধের মধ্যে আজ (বুধবার) থেকে আরও ৯ জোড়া আন্তঃনগর এবং ১০ জোড়া মেইল ও কমিউটার ট্রেন চলাচল করবে।

রেলপথ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, লকডাউনের কারণে গত ৫ এপ্রিল সব যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ২৪ মে থেকে আসনের অর্ধেক যাত্রী নিয়ে ২৪জোড়া আন্তঃনগর এবং ৯জোড়া মেইল ও লোকাল ট্রেন চলছে। বর্তমানে আন্তঃনগর ট্রেনের সব টিকিট অনলাইন ও অ্যাপে বিক্রি হচ্ছে। মঙ্গলবার (৮ জুন) থেকে অর্ধেক টিকিট স্টেশনের কাউন্টার থেকে বিক্রি শুরু হয়েছে।

আজ থেকে যেসব আন্তঃনগর ট্রেন চালু হচ্ছে- ঢাকা-ময়মনসিংহ-তারাকান্দার ‘অগ্নিবীণা এক্সপ্রেস’, ঢাকা-সিলেটের ‘জয়ন্তিকা/উপবন এক্সপ্রেস’, চট্টগ্রাম-সিলেটের ‘পাহাড়িকা/উদয়ন এক্সপ্রেস’, রাজশাহী-চিলাহাটির ‘বরেন্দ্র এক্সপ্রেস’, খুলনা-চিলাহাটির ‘সীমান্ত এক্সপ্রেস’, ঢাকা-কুড়িগ্রামের ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’, পঞ্চগড়-ঢাকার ‘পঞ্চগড় এক্সপ্রেস’ এবং পঞ্চগড়-রাজশাহীর ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’।

যে ১০ জোড়া মেইল ও কমিউটার চালু হচ্ছে- ঢাকা/চট্টগ্রাম মেইল, সুরমা মেইল, তিতাস কমিউটার, দেওয়ানগঞ্জ কমিউটার, ময়মনসিংহ এক্সপ্রেস, মহুয়া কমিউটার, রাজবাড়ী এক্সপ্রেস, বিরল কমিউটার, বগুড়া কমিউটার এবং কলেজ ট্রেন।

রেলের বহরে ১০২ জোড়া আন্তঃনগরসহ মোট ৩৬২ জোড়া যাত্রীবাহী ট্রেন রয়েছে। বিধিনিষেধের মধ্যে দুই ধাপে এর মধ্যে ৫২ জোড়া চালু হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে এসব ট্রেনে মোট আসনের অর্ধেক যাত্রী পরিবহন করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD