বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা
আজ থেকে শুরু আইপিএল

আজ থেকে শুরু আইপিএল

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ

আজ থেকে মাঠে গড়াচ্ছে বিশ্বের সবচেয়ে জাঁকজমকপূর্ণ ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএল। ২০০৮ সাল থেকে চলে আসা টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টের ১৪তম আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও ভিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। বাংলাদেশ সময় রাত ৮ টায় চেন্নায়ে শুরু হবে ম্যাচটি।

গেল আসরের শেষ অংশ আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছিলো করোনার কারণে তবে এবারের আসরের সব ম্যাচ অয়োজন করা হয়েছে ভারতেই। স্বাস্থ্যবিধি মেনে টুর্নামেন্টের প্রথমাংশ দর্শকহীন স্টেডিয়ামেই খেলা হবে বলে জানিয়েছে বিসিসিআই। তবে পরিস্থিতি বিবেচনায় পরে সীমিত পরিসরে দর্শকদের অনুমতি দেওয়া হতে পারে।

আটটি ফ্র্যাঞ্চাইজি দলের অংশগ্রহণে মোট ছয়টি নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের টুর্নামেন্ট। আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, মুম্বাই ও কলকাতায় এই নিরপেক্ষ ভেন্যু গুলো ধরেই নির্ধারণ করা হয়েছে টুর্নামেন্টের সূচি।

তিনটি প্লে-অফ ম্যাচ এবং টুনার্মেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ৩০ মে অনুষ্ঠিত হবে আইপিএলের ফাইনাল ম্যাচ। এই টুর্নামেন্টে বাংলাদেশ দুই ক্রিকেটার খেলছেন। সাকিব আল হাসান খেলবেন কলকাতার হয়ে আর রাজস্থান রয়্যালসে খেলবেন মোস্তাফিজুর রহমান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD