শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
আদি- নব্য লড়াইয়ে আগুন জ্বলল বর্ধমানে বিজেপি পার্টি অফিসে

আদি- নব্য লড়াইয়ে আগুন জ্বলল বর্ধমানে বিজেপি পার্টি অফিসে

রাজশ্রী
কলকাতা প্রতিনিধি

কয়েকদিন আগেই ভার্চুয়ালি ঝা চকচকে জেলা পার্টি অফিসের উদ্বোধন করেছিলেন জে পি নাড্ডা৷ গোষ্ঠী কোন্দলে সেই অফিসেই ভাঙচুর চালালেন দলীয় কর্মীরা৷ আদি- নব্য দ্বন্দ্বে রীতিমতো ইটবৃষ্টি চলল বিজেপি-র দুই গোষ্ঠীর কর্মীদের মধ্যে৷ আগুন লাগানো হল বেশ কয়েকটি গাড়িতে৷ যে ঘটনা ঘিরে তুমুল উত্তেজনা ছড়াল বর্ধমানে৷ দলের পুরোন এবং নতুন কর্মীদের মধ্যে এই বিবাদের জেরে রীতিমতো অস্বস্তিতে গেরুয়া শিবির৷ বিজেপি নেতাদের অবশ্য অভিযোগ, বিজেপি-র পতাকা হাতে নিয়ে তৃণমূল কর্মীরাই এই হামলা চালিয়েছে৷

ঘটনার সূত্রপাত এ দিন সকাল থেকে৷ বর্ধমান জেলার পুরোন বিজেপি কর্মীদের একাংশের অভিযোগ, দলে তাঁদের গুরুত্ব দিন দিন কমছে৷ এর বিরুদ্ধে দলে বর্ধমান অফিসের সামনে বিক্ষোভের প্রস্তুতিও চলছিল৷ এ দিন বেশ কিছু বিজেপি কর্মী গাড়ি, বাইক করে সকাল থেকেই বিজেপি পার্টি অফিসের সামনে জড়ো হতে থাকেন৷ কিছুক্ষণের মধ্যেই পার্টি অফিস লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি৷ ভিতরেও ঢুকেও আসবাবপত্র ভাঙচুর করা হয় বলে অভিযোগ৷ পাল্টা দলীয় কার্যালয়ের ছাদ থেকেও বড় বড় ইটের টুকরো ছোড়া হতে থাকে হামলাকারীদের লক্ষ্য করে৷

এর পরই বিক্ষুব্ধ কর্মীরা যে গাড়িতে করে এসেছিলেন সেগুলিতে আগুন ধরিয়ে দেয় দলের অন্য গোষ্ঠী৷ বেশ কিছু বাইকও ভাঙচুর করা হয়৷ বিরাট পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ ঘটনার খবর পেয়ে বিজেপি রাজ্য নেতৃত্বও ঘটনাস্থলে পৌঁছয়৷ বিজেপি-র জেলা নেতাদের অভিযোগ, বর্ধমানে বিজেপি-র জনপ্রিয়তা বাড়তে থাকায় তৃণমূলই চক্রান্ত করে বিজেপি-র পতাকা নিয়ে এই হামলা চালিয়েছে৷

বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, ‘বিজেপি-তে আদি- নব্য বলে কিছু নেই৷ সবাই বিজেপি কর্মী৷ আমরা গোটা ঘটনার তদন্ত করে দেখছি৷ তবে দলে কোনওরকমের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না৷’ তৃণমূল নেতা এবং রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ অবশ্য এই ঘটনার সঙ্গে তৃণমূলের যুক্ত থাকার অভিযোগ অস্বীকার করেছেন৷ তাঁর দাবি, ‘তৃণমূল এই ধরনের রাজনীতি করে না, আমাদের দলনেত্রীও এসব পছন্দ করেন না৷ ওরা নিজেদের মধ্যেই মারামারি করে মরছে৷ এরকম আরও হবে৷ মুখ বাঁচাতে এখন তৃণমূলকে জড়াচ্ছে৷’

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD