শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
আবারও পেছাতে পারে এসএসসি-এইচএসসি পরীক্ষা

আবারও পেছাতে পারে এসএসসি-এইচএসসি পরীক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ
করোনার পরিস্থিতির কারণে চলতি বছরের মাধ্যমিক (এসএসসি) ও উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা আবার পেছাতে পারে। আন্তঃশিক্ষা বোর্ড কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আরো অন্তত দুই মাস পেছাতে পারে এই দুই পরীক্ষা।

প্রতি বছর ১ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও ১ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা শুরু হয়। কিন্তু করোনা মহামারির কারণে এই দুই পরীক্ষা পিছিয়ে জুন-জুলাই (এসএসসি) ও সেপ্টেম্বর-অক্টোবর (এইচএসসি) নেওয়া হয়।

করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে এই সূচিতেও পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। তাই আরও দুই মাস পিছিয়ে যেতে পারে এ দুটি পাবলিক পরীক্ষা।

বুধবার (৫ মে) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ গণমাধ্যমকে জানান, এসএসসি-এইচএসসির জন্য সিলেবাস সংক্ষিপ্ত করে দেয়া হয়েছে। জুন-জুলাইয়ে এসএসসি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত ছিল। তবে সেটি হয়তো দু-এক মাস পিছিয়ে যেতে পারে।

তিনি আরো জানিয়েছেন, গতবারের মতো এবার অটোপাস দেওয়া হবে না। সংক্ষিপ্ত সিলেবাসে হলেও এবার পরীক্ষায় বসতেই হবে শিক্ষার্থীদের।

গত বছর এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলেও কারণে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। পরে পরীক্ষার্থীদের অটোপাস দেওয়া হয়। তাদের জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে জিপিএ নির্ধারণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD