শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
আবারও ভারতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর নতুন রেকর্ড

আবারও ভারতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর নতুন রেকর্ড

ছবিঃ সংগৃহীত

রাজশ্রী, কলকাতা।।।

ভারতে আবারও একদিনে করোনায় আক্রান্ত ও মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। সবশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে শনাক্ত হয়েছে রেকর্ড প্রায় সাড়ে তিন লাখ এবং মারা গেছেন ২৬শ’র বেশি।

জানা যায়, এ অবস্থায় ভারতজুড়ে অক্সিজেন স্বল্পতার জন্য কেন্দ্রীয় সরকারের অসহযোগিতাকে দায়ী করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। জবাবে, টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত বৈঠকে বিষয়টি নিয়ে রাজনীতি না করার অনুরোধ জানান দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দিল্লিজুড়ে করোনায় মৃতের হারের ঊর্ধ্বগতির মধ্যেই শুক্রবার রাজধানীর বিভিন্ন গোরস্থানে গণকবর খুঁড়তে দেখা যায়। একইসঙ্গে, গণহারে সৎকার চলে শহরের প্রধান শ্মশানগুলোতেও। মরদেহ সমাহিত করার জায়গা পেতে হিমশিম খেতে হচ্ছে করোনায় মৃতদের পরিবারকে।

ভারতজুড়ে করোনার সর্বোচ্চ সংক্রমণের মধ্যেই অক্সিজেনের তীব্র সংকট এবং চলমান পরিস্থিতি মোকাবিলায় কোভিড প্রবণ ১১টি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে শুক্রবার ভার্চুয়াল বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসময়, সংক্রমণ রুখতে প্রয়োজনীয় দিক নির্দেশনার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন মোদি।

এছাড়াও, বৈঠকে অক্সিজেন সংকটের জন্য কেন্দ্রের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ আনেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। জবাবে, জাতির সংকটময় মুহূর্তে বিষয়টি নিয়ে রাজনীতি না করার অনুরোধ জানান প্রধানমন্ত্রী মোদি।

এদিকে, বিভিন্ন রাজ্যের হাসপাতালগুলোতে শয্যা সংকট দূরত করতে এরইমধ্যে উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD