শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
আমরা নিজেদের পায়ে দাঁড়াতে শিখেছি আর দাবিয়ে রাখতে পারবে না আইনমন্ত্রী আনিসুল হক

আমরা নিজেদের পায়ে দাঁড়াতে শিখেছি আর দাবিয়ে রাখতে পারবে না আইনমন্ত্রী আনিসুল হক

নিউজ ডেস্ক।।
বিএনপির আমলে বিদেশি দাতা দেশগুলো থেকে ভিক্ষার টাকা এনে জড়ো করে বাজেট ঘোষণা করা হতো বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শুক্রবার (২ জুন) বেলা সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া উচ্চ বিদ্যালয়ে আয়োজিত মোগড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
২০০৬ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালে ৬৩ হাজার কোটি টাকা বাজেট ছিল উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ভিক্ষার টাকা যখন একসঙ্গে জড়ো হতো তখন বুঝা যেত কত টাকার বাজেট হবে। বাজেটের মধ্যে লেখা থাকত এই ৬৩ হাজার কোটি টাকার বাজেটের শতকরা ৮০ টাকা আসবে বিদেশ থেকে আর ২০ টাকা দেবে জনগণ। আজকে সেই চিত্র পাল্টে গেছে। ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট দেওয়ার পরও আমরা বলতে পারি যে শতকরা ৮৩ টাকা বাংলাদেশের জনগণ দেবে এ বাজেটে। আর মাত্র শতকরা ১৭ টাকা বিদেশ থেকে আসবে। আমরা নিজেদের পায়ে দাঁড়াতে শিখেছি। আমাদেরকে আর দাবিয়ে রাখতে পারবে না।

তিনি আরও বলেন, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না। তারা নির্বাচন করতে জনগণের কাছে আসবে না। কারণ নির্বাচন দিলেই তারা বলে, ‘আমরা নির্বাচনে যাব না’। গত নির্বাচনে বিএনপি নির্বাচন করবে বলেছে। তারপর একেকটা নির্বাচনী এলাকায় ৩ থেকে ৪ জন করে প্রার্থী দিয়ে টাকা নিয়েছে। তারপর বলে নির্বাচন করবে না। নির্বাচন তারা করবে না, নির্বাচন নষ্ট করবে। মানুষকে বাসে পুড়িয়ে মারবে।

মোগড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আশিকুজ্জামান নূর রিফাতের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা, কসবা পৌরসভার মেয়র গোলাম হাক্কানী ও আখাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD