মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় বই পড়া কর্মসূচি পরিদর্শন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ
আর্জেন্টাইন গণমাধ্যমের সংবাদ শিরোনামে বাংলাদেশ

আর্জেন্টাইন গণমাধ্যমের সংবাদ শিরোনামে বাংলাদেশ

ছবি: সংগৃহীত
ব্রাজিলে চলছে কোপা আমেরিকা ২০২১ ফুটবল টুর্নামেন্ট। যার প্রেক্ষিতে প্রায় প্রতিদিনই দেশ-বিদেশের গণমাধ্যমগুলোতে চর্চিত হচ্ছে আর্জেন্টিনা ও সেদেশের তারকা ফুটবলারদের কথা। কিন্তু সেই কোপা প্রসঙ্গে খোদ আর্জেন্টিনার গণমাধ্যমে এবার সংবাদ হলো বাংলাদেশ। আসন্ন কোপা আমেরিকার ফাইনাল ম্যাচকে সামনে রেখে দেশের ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন জেলায় কঠোর নির্দেশনা জারির বিষয়টি উঠে এসেছে সংবাদে।

গতকাল (৮ জুলাই) আর্জেন্টিনার দ্য বুয়েন্স আয়ার্স টাইমস পত্রিকায় ‘ব্রাজিল-আর্জেন্টিনা কোপা লড়াইকে ঘিরে সতর্কাবস্থায় বাংলাদেশ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।

প্রকাশিত সংবাদে বলা হয়, আগামী ১১ জুলাই কোপা ফাইনাল ম্যাচের দিন বাংলাদেশে এই দুই দলের সমর্থকদের দ্বারা সৃষ্ট যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে সতর্কতা জারি করেছে বাংলাদেশের প্রশাসন। এরইমধ্যে কিছু কিছু স্থানে সেদেশের ব্রাজিল ও আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। যার জেরে কোপা ফাইনালের ব্রাজিল-আর্জেন্টিনা হাইভোল্টেজ ম্যাচকে অগ্রীম সতর্কতা জারির ঘোষণা দিয়েছে বাংলাদেশের পুলিশ।

তবে প্রকাশিত সংবাদে লাতিন ফুটবলের প্রতি বাংলাদেশি সমর্থকদের উন্মাদনার প্রশংসাও করেছে দ্য বুয়েন্স আয়ার্স।
গত ৭ জুলাই কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিল-পেরু ম্যাচকে ঘিরে এক বিবাদের জের ধরে দেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাজিল ও আর্জেন্টিনা ফুটবল সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনার সময় পাল্টাপাল্টি হামলায় আহত হন অন্তত ৫ জন। আর তাই ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল ম্যাচের দিন অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে সতর্কতা জারির সিদ্ধান্ত নেয় স্থানীয় প্রশাসন। সেই সংবাদ এখন বাংলাদেশের সীমানা ছাড়িয়ে পৌঁছে গেছে আর্জেন্টাইনদের ঘরে ঘরে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD