শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
আলাদা আলাদা ছুটছেন শুভেন্দু দিলীপ

আলাদা আলাদা ছুটছেন শুভেন্দু দিলীপ

কলকাতা প্রতিনিধি

রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

সূত্রের খবর আগামী সপ্তাহেই দলের ১০ জন বিধায়ককে সঙ্গে নিয়ে দিল্লি যাচ্ছেন বিজেপি নেতা তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোট-পরবর্তী হিংসার ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে তুলে ধরবেন তাঁরা।

শাসক দল তৃণমূল কংগ্রেস ভোট-পরবর্তী হিংসার তত্ত্ব না মানতে চাইলেও বিজেপি গত কয়েক মাস ধরে একনাগাড়ে অভিযোগ করে চলেছে। যা নিয়ে মামলা গড়িয়েছে হাইকোর্টে। এমনকি জাতীয় মানবাধিকার কমিশন রীতিমতো তদন্ত করে রিপোর্ট জমা দিয়েছে। তাঁর নেতৃত্বে আগামী কয়েকদিনের মধ্যে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করবেন বিভিন্ন রাজ্যের ১০ জন দলীয় বিধায়কদের নিয়ে।

এরই মধ্যে দলীয় সাংসদদের নিয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হবেন বলে জানান বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি আরও জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ভোট-পরবর্তী হিংসার বিস্তারিত বিবরণ প্রধানমন্ত্রীর কাছে পেশ করা হবে।

সুতরাং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচ দিনের দিল্লি সফর শেষ করে কলকাতায় পৌঁছতেই এবার বিজেপির পাল্টা ‘দিল্লি চলো’ কর্মসূচি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD