শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
আল্লাহ আল্লাহ ধ্বনিতে মূখরিত ঝালকাঠি নেছারাবাদ দরবার, লাখ ভক্তের সমাগম

আল্লাহ আল্লাহ ধ্বনিতে মূখরিত ঝালকাঠি নেছারাবাদ দরবার, লাখ ভক্তের সমাগম

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

উপমহাদেশের প্রখ্যাত আলেম, ইসলামী দার্শনিক হাদিয়ে যামান, মুজাদ্দেদে মিল্লাত হযরত কায়েদ ছাহেব হুজুর রহ. প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী নেছারাবাদ কমপ্লেক্সে বার্ষিক ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিল ও তোলাবায়ে মুছলিহীন সম্মেলন’২০২২ শুরু হয়েছে।

২২ ও ২৩ ফেব্রুয়ারী মঙ্গলবার এবং বুধবার দু’দিন ব্যাপী এই মাহফিলে যোগ দিতে সাড়াদেশ থেকে ইসলামপ্রিয় জনতা এবং মুসলিহীন ভক্তরা সকাল থেকে নেছারাবাদে আসতে শুরু করেছে। ভক্তদের পদচারনায় মূখরিত ঝালকাঠি নেছারাবাদ দরবার শরিফ ও আশপাশের এলাকা। ২২ ফেব্রুয়ারি বিকেল ৩টায় আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে মাহফিলের কার্যক্রম।

ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বৃহত্তর ঐক্য গড়ে তুলতে দল-মত, ছেলছেলা নির্বিশেষে নেছারাবাদের বার্ষিক মাহফিলে যোগদান করে দো-জাহানের অশেষ নেকী হাসিল করার জন্য আহব্বান জানিয়েছে মাহফিল এন্তেজামিয়া কমিটি।

এর আগে বার্ষিক ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিল ও তোলাবায়ে মুছলিহীন সম্মেলন’২০২২ সফল করার লক্ষে ২১ ফেব্রুয়ারি সোমবার রাত সারে ৯টায় নেছারাবাদ কমপ্লেক্স থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়ক ঘুরে পুনরায় কমপ্লেক্সে গিয়ে শেষ হয়।

( ২৪ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার ফজরের নামাজের পরে আমীরুল মুছলিহীন হযরত খলিলুর রহমান (নেছারাবাদী) হুজুরের তানফীযী বয়ান ও আখেরী মুনাজাতের মাধ্যমে শেষ হবে মাহফিল ও সম্মেলনের কার্যক্রম।

উল্লেখ্য মাওলানা আযীযুর রহমান কায়েদ নেছারাবাদী (জন্ম ১৯১৩- মৃত্যু ২০০৮) বাংলাদেশের অন্যতম ইসলামী ব্যক্তিত্ব, গবেষক ও ধর্ম সংস্কারক ছিলেন।যিনি সংক্ষেপে কায়েদ সাহেব হুজুর নামেও পরিচিত। তিনি ঝালকাঠি জেলা, এমনকি পুরো বাংলাদেশের মধ্যে অন্যতম ধর্ম ও সমাজ সংস্কারক। বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ আলিয়া মাদ্রাসা ঝালকাঠি এন.এস.কামিল মাদরাসা তিনি ১৯৫৬ সালে প্রতিষ্ঠা করেছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD