বুধবার, ১৩ মে ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
আহমদ শফীর মরদেহ হাটহাজারীতে, বাদ জোহর জানাজার পর দাফন

আহমদ শফীর মরদেহ হাটহাজারীতে, বাদ জোহর জানাজার পর দাফন

নিউজ ডেস্কঃ

হেফাজত ইসলামের আমির শাহ আহমদ শফীর মরদেহ চট্টগ্রামের হাটহাজারীতে পৌঁছেছে। শনিবার সকাল পৌনে ১০টার দিকে তার মরদেহ বহন করা গাড়িটি হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় প্রবেশ করে। এর আগে ভোরে ঢাকা থেকে গাড়িটি হাটহাজারীর উদ্দেশে রওনা হয়।
জানা গেছে, জোহরের নামাজের পর দুপুর ২টার দিকে মাদ্রাসা মাঠে আহমদ শফীর জানাজা অনুষ্ঠিত হবে। পরে মাদ্রাসার ভেতর উত্তর মসজিদসংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হবে।
বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা শেখ আহমদ।
এদিকে আহমদ শফীর জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মুসল্লিরা হাটহাজারী মাদ্রাসায় জড়ো হচ্ছেন। এরইমধ্যে লোকজনের ভিড়ে পূর্ণ হয়ে গেছে মাদ্রাসার মাঠসহ আশপাশের এলাকা।
উল্লেখ্য, হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফী শুক্রবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
এর আগে গত বৃহস্পতিবার রাতে আল্লামা শাহ আহমদ শফী অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে অবস্থা অবনতি হওয়ায় শুক্রবার সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় এনে আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়।
তার আগে বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আল-জামিয়াতুল তাহলিমা দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার (যা হাটহাজারী মাদ্রাসা নামে পরিচিত) মহাপরিচালকের পদ থেকে পদত্যাগ করেন আল্লামা শাহ আহমদ শফী। এরপর অসুস্থ আহমদ শফীকে মাদ্রাসা থেকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD