শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ইউক্রেনকে আরও ৬ হাজার ক্ষেপণাস্ত্র দেবে যুক্তরাজ্য

ইউক্রেনকে আরও ৬ হাজার ক্ষেপণাস্ত্র দেবে যুক্তরাজ্য

নিউজ ডেস্ক।।
রাশিয়ার সঙ্গে চলা যুদ্ধে ইউক্রেনকে আরও অতিরিক্ত ছয় হাজার ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে যুক্তরাজ্য। বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এই ঘোষণা দিতে যাচ্ছেন। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, ব্রাসেলসে ন্যাটো এবং জি৭ নেতাদের সঙ্গে বৈঠকে ইউক্রেনীয় সেনা ও পাইলটদের আরও তিন কোটি ৩০ লাখ ডলার সহায়তার ঘোষণা দেবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

এছাড়া ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির ইউক্রেনীয় এবং রুশ ভাষার সেবা অব্যাহত রাখতে আরও ৪১ লাখ ইউরো সহায়তা দেবে ব্রিটিশ সরকার।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, ‘ইউক্রেনে সামরিক এবং অর্থনৈতিক সহায়তা অব্যাহত রাখতে মিত্রদের সঙ্গে কাজ চালিয়ে যাওয়া অব্যাহত রাখবে যুক্তরাজ্য। এই লড়াইয়ে ইউক্রেনীয় বাহিনী স্রোত উল্টে দেওয়ায় তাদের প্রতিরক্ষা জোরালো করায় সহায়তা অব্যাহত রাখা হবে।’

জনসন বলেন, সংকটের এক মাস পার হয়েছে, ‘আন্তর্জাতিক সম্প্রদায়কে কোনও একটি পক্ষ বেছে নিতে হবে। ইউক্রেনে আমরা স্বাধীনতার বাতি জ্বালিয়ে রাখতে পারি কিংবা ইউরোপ এবং দুনিয়া থেকে এটি বিতাড়িত করার ঝুঁকি তৈরি করতে পারি।’

যুক্তরাজ্য জানিয়েছে, ইতোমধ্যে ইউক্রেনকে চার হাজার ক্ষেপণাস্ত্র দেওয়া হয়েছে। এর বাইরে অতিরিক্ত ছয় হাজার ক্ষেপণাস্ত্র প্রদান করা হবে।

ব্রিটিশ কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাজ্য ইতোমধ্যেই ৪০ কোটি ডলারের মানবিক ও অর্থনৈতিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। এর বাইরে অতিরিক্ত হিসেবে নতুন সহায়তা দেওয়া হবে।

ইউক্রেনে রাশিয়ার হামলায় ১২১ শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৬৭ শিশু। গত ২৪ ফেব্রুয়ারি দেশটিতে হামলা চালায় রাশিয়া। তারপর থেকে সংঘাত চলছেই। টানা ২৯ দিনের সংঘাতে বহু বেসামরিক নিহত হয়েছেন। যুদ্ধের ভয়াবহতা থেকে রক্ষা পাচ্ছে না শিশুরাও।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD